IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন

রাজশাহীতে বিশ্ব ক্লাবফুট দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘সঠিক পনসেটি চিকিৎসায়, ক্লাবফুট সম্পূর্ন ভাল হয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ক্লাবফুট বা পায়ের পাতার অভিশাপ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে পালিত হয়েছে বিশ্ব ক্লাবফুট দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল ও দি গ্লোনকো ফাউন্ডশেন “ওয়াক ফর লাইফ” প্রকল্প এর উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় হাসপাতালে এসে পথসভায় মিলিত হয়।

র‌্যালীতে অংশগ্রহণ করেন, রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ অবাইদুল হক, রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল এর ডেপুটি ডাইরেক্টর মামুনুর রহমানসহ উক্ত হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও দি গেøনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ প্রকল্পের রাজশাহীতে কর্মরত সকল কর্মকতা ও কর্মচারীবৃন্দ।

সভায় দি গ্লোনকো ফাউন্ডেশনের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ২০০৯ সাল থেকে জুন ২০২১ পর্যন্ত সারা বাংলাদেশে বাঁকা পা বা ক্লবফুট নিয়ে জন্ম নেয়া ২৮০০০ শিশুর পা চিকিৎসার আওতাভুক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অস্ট্রেলিয়ান দি গ্লোনকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফের প্রকল্পের সহাতায় এ চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং এ মহতী চিকিৎসাসেবা কার্যক্রমটি এখনো সমগ্র দেশব্যাপী ২৯ জেলায় অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল এর সামনে ক্লাবফুট মুক্ত শিশুদের আনন্দ উৎসবে আজ মুখরিত। কে বলবে এসব শিশুরাই একদিন জন্মগত বাঁকা পা নিয়ে জন্মেছিল। ওয়াক ফর লাইফ উদ্যোগে এ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে এবং এ মহতী চিকিৎসাসেবা কার্যক্রমটি সমগ্র দেশব্যাপী ২৯ জেলায় অব্যাহত রয়েছে। ক্লাবফুট একটি জন্মগত শারীরিক সমস্যা যেখানে শিশুর পায়ের পাতা ভিতরের দিকে বাঁকানো থাকে এবং বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০০০ হাজার শিশু এই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। সঠিক সময়ে এটার চিকিৎসা না করালে শিশু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে।

সব বাবা মায়েরই ইচ্ছে থাকে তাদের প্রত্যাশিত শিশুটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিকভাবে জন্ম নিবে। কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে সবসময় সম্মিলন হয়না। প্রতিবন্ধক হয় জন্মগত প্রতিবন্ধিতা। নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হিসেবে যে কয়েকটা সমস্যা দেখা যায় তার মধ্যে ক্লাবফুট (মুগুর পা) বা পায়ের পাতা বাঁকা সমস্যা অন্যতম।

ক্লাবফুট বা “মুগুর পা” নিয়ে জন্মানো কোন শিশুকে যেন সুচিকিৎসার অভাবে প্রতিবন্ধী জীবনের শিকার না হতে হয় এবং বাংলাদেশে ক্লাবফুট নিয়ে জন্মানো সকল শিশুদের যথাযথ সুযোগ-সুবিধা ও তথ্যদানের মাধ্যমে শিশুর তিন বছর বয়স পেরোনোর আগেই সঠিক পনসেটি পদ্ধতির চিকিৎসা নিশ্চিত করাই ছিল মূলত এ দিবস উদযাপনের মূল লক্ষ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031