ধূমকেতু প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩জুন সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা।
এবিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন শিক্ষার্থী মাহফুজ আনামের সাথে, তিনি বলেন ১৪মাস থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় গুলো কিন্তু অন্যদিকে বাস, ট্রেন, শপিংমল গুলো খোলা থাকছে স্বাস্থ্যবিধি মেনে এতে ক্ষতির সম্মূখিন হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর জন্য গত দুইদিন থেকে আন্দোলন করছি আমরা আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে মিটিং করছে এবং আশায় রয়েছি আমরা। যদি মিটিং এর ফল আমাদের পক্ষে না আসে তাহলে আমরা এই সিদ্ধান্ত মানবো না এবং আমাদের আন্দোলন চলমান থাকবে।
৬টি দাবির মধ্যে অন্যতম- ১. স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুলে দিতে হবে, ২. আটকে থাকা কোর্স গুলো স¤পন্ন করতে হবে ৩. আটকে থাকা পরিক্ষা গুলো নিতে হবে সহ এর সাথে সামনযস্য করে আরো ৩টি দাবি উত্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকতার সাথে কথা হয় তিনি জানান শিক্ষার্থীদের ভবিষৎতের কথা বিবেচনা করে আটকে থাকা পরীক্ষা গুলো এমাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে একটি তারিখ নির্বাচন করে পরিক্ষাগুলো নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের অনলাইন মিটিং এ তা নির্ধারণ করা হয়।


