IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজশাহী >> মোহনপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোহনপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বিশ্বরোড সংলগ্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ মোহনপুর শাখার প্রধান শিক্ষক শারমীন আক্তার। নিয়োগ পান গত চার বছর আগে অর্থাৎ ২০১৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ। নিয়োগ দেন ততকালীন প্রতিষ্ঠানের সভাপতি ওবাইদুল কবির।

সম্পর্কের দিকদিয়ে ভগ্নিপতি অর্থাৎ শারমীন আক্তারের স্বামীর ছোট বোনের জামাই। আর ছোট বোন মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা। তিনিও বিদ্যালয়টির সাবেক নির্বাহী সচিব ছিলেন এবং বর্তমানেও সেই সক্ষমতা ধরে রেখেছেন অনেকটা দাপটেই। যদিও পরবর্তীতে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ১২ জানুয়ারি ২০২০ তারিখে প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন (সভাপতি) সাক্ষরিত নীতিমালা অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনান্তে অনুমোদন দেয়া হয়।

এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সানজীদা রহমান রিক্তাকে সদস্য পদমর্যাদা দেয়া হয়। এরপরেও সেই দাপটেই নিজের ভাই মুনজুর কাদির মিঠু ও ভাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীন আক্তারকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে কালেমা লেপনের চেষ্টা করেন। যদিও পরবর্তীতে প্রধান শিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগটি তদন্তে আমলের গ্রহনযোগ্যতা হারিয়েছে। এতেও ক্ষান্ত হননি রিক্তা। বর্তমানে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ থাকায় দাফতরিক বিষয় সকল কিছু নিজের নিয়ন্ত্রণে কব্জা করেছেন সাবেক নির্বাহী সচিব ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য রিক্তা।

এদিকে, নিজের ভাই ভাবিকে নিজের কব্জায় রপ্ত করতে কিনা করে চলেছেন তিনি। শুরু করেছেন পারিবারিক নির্যাতনও। এবার আরেক বোনের ছেলেদের দিয়ে বড় ভাইয়ের সম্পদ দখলে মরিয়া হয়ে উঠেছেন। সেক্ষেত্রে সবই করছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের ক্ষমতা ব্যাবহার করে। মঙ্গলবার মোহনপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনভাবেই সবকিছু বর্ননা করেন রিক্তার রোষানলের শিকার আপন বড়ভাই মিঠু ও তার স্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীন আক্তার।

লিখিত বক্তব্যে বলেন, এমন পরিস্থিতিতে গত ২৩ মে ২০২১ রোববার এবিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ মোহনপুর শাখার বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন ভুক্তভোগী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীন আক্তার।

লিখিত অভিযোগে শারমীন আক্তার বলেন, আমাকে নিয়োগ দেয়ার পরবর্তী নিয়োগবোর্ড কর্তৃক যত নিয়োগ হয়েছে সে বিষয়ে আমাকে অবগত করা বা নিয়োগপত্রের কোথাও আমার সাক্ষর নেয়া হয়নি। এছাড়াও প্রতিষ্ঠানের আয়ব্যয় এর রেজুলেশন ও হিসাব দাখায়নি সাক্ষরও নেয়নি। প্রতিষ্ঠানের সকল কাগজ নিজের হেফাজতে রাখে। আমি জানতে চাইলে বিভিন্নভাবে হয়রানি করে। চলমান করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লক ডাউনের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় আমি অফিস সহকারীকে নিয়ে আমার কার্যালয় থেকে আমার প্রয়োজনীয় কাগজ বাসায় নিয়ে আসি। আর একারণেই তিনি আমার ও আমার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। পরে বিদ্যালয়ের সকল কিছু তালাবদ্ধ করে রাখে সাবেক নির্বাহী সচিব ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য রিক্তা ও সাবেক সহ-সভাপতি শ্রী দিলিপ কুমার সরকার। তাই বর্তমানের প্রধান শিক্ষক হিসেবে আমার সকল কার্য সম্পাদনে জটিল সমস্যা দেখা দিয়েছে।

এসকল সমস্যা সমাধানের লক্ষে উপজেলা চেয়ারম্যান, শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, স্থানীয় ও জেলা প্রেসক্লাবে আবেদনের অনুলিপি পাঠানো হয়।

এবিষয়ে সানজীদা রহমান রিক্তা বলেন, যার কাছে অভিযোগ হয়ে আপনি তার সাথে কথা বলেন। এব্যাপারে আমি কিছুই বলবোনা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি সানওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31