IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> রাজশাহী >> তানোরে কঠোর লকডাউনের প্রথম দিন

তানোরে কঠোর লকডাউনের প্রথম দিন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সর্বত্রই কঠোর লকডাউনের প্রথম দিনে ফার্মেসীসহ খাদ্য সামগ্রীর দোকানপাট বাদে সকল ধরনের দোকানপাট ও যানযাহন চলাচল বন্ধ ছিলো।

লোকজনের চলাচল ছিলোনা। তবে, বিশেষ প্রয়োজনে হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কেউ বের হননি। যারা বের হয়েছিলেন তারা তাদের প্রয়োজন শেষে দ্রুত বাড়ি ফিরেছেন।

তানোর সদর গোল্লাপাড়া বাজারসহ মুন্ডুমালা বাজার ছাড়াও বিভিন্ন হাট ও বাজার এবং মোড় গুলোর দোকানপাট বন্ধ ছিলো। ছিলোনা লোকসমাগম।

সরেজমিন সকালে ও দুপুর ১ টার পর গোল্লাপাড়া বাজার ও থানা মোড় প্রায় ফাঁকা দেখা গেছে। তবে, দুইটার পর দু’একটা ট্রাকসহ অটো ভ্যান ও অটোসহ কয়েকজনকে বিশেষ প্রয়োজনে আসতে ও যেতে দেখা গেছে।

বিকালে কৃষ্ণপুর হাট বাজার,মাঠাকাটার মোড়, পাঁচন্দর মোড়ে গিয়ে দেখা গেছে দু’একটা দোকানপাটের একপাল্লা খোলাসহ দু ‘একজন মাস্ক পরে বিষেশ প্রয়োজনে বের হয়েছেন

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সকাল থেকেই পুলিশ মাঠেছিলো এবং আছে। সকলকেই আহ্বান জানাচ্ছি করোনা প্রতিরোধে ঘর থেকে বের না হওয়ার জন্য।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, কঠোর লকডাউনের প্রথম দিন কামারগাঁ, ডাঙ্গাপাড়া, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা গিয়ে লোকডাউন ভঙ্গের কোন দৃশ্য দেখা যায়।

সকলকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে বা যারা দায়িত্ব পালনে নিয়োজিত তাদের সকলকে মাস্ক পরার পাশাপাশি সরকারী নির্দেশনা মেনে দায়িত্ব পালনের প্রতি উদার্থ্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, লোকডাউন নিয়ে সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে পুলিশের পাশাপপাশি রয়েছেন বিজিপি ও সেনা বাহিনী। সকলকেই করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনেচলার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031