IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাট-পত্নীতলার সাংবাদিকদের নিয়ে সামসুজ্জোহা খানের মত বিনিময়গ্রীষ্মকালীন পিঁয়াজ উৎপাদন কৃষক সমাবেশবেগম জিয়ার স্মরণে ৮ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দামজেনে নিন রিয়ালের নতুন কোচের পরিচয়টিল শাড়িতে মোহময়ী সাদিয়াআফরান নিশোর মা হয়ে সিনেমায় ফিরলেন ডলি জহুরহলুদ ক্রয়-বিক্রয়ের বড় মোকাম এখন বদলগাছীর কোলারহাট, যাচ্ছে সারা বাংলাদেশে‘ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ’প্লট দুর্নীতি মামলা, হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারিনতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছেপে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনদেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের ইসির নির্দেশইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলব
Home >> রাজশাহী >> রাজশাহীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই মসজিদটি নির্মিত হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য ও বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা, উপ-বিভাগীয় প্রকৌশলী এএম ইফতেখার মজিদ, উপ সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031