IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬
Home >> রাজশাহী >> বাগমারায় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

বাগমারায় লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মত রাজশাহীর বাগমারায় চলছে কঠোর লকডাউন। ১ জুলাই থেকে সরকার ঘোষিত এই লকডাউন শুরু হয়। শনিবার লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি ছিল বাগমারার সকল স্থান। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

লকডাউনের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। তাঁদের নেতৃত্বে বাগমারায় চলছে কঠোর লকডাউন। সেই সাথে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিধিনিষেধ ভেঙ্গে বাড়ির বাইরে বের হওয়াসহ স্বাস্থ্যবিধি না মানায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১৮টি মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, আমরা সরকারী নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা প্রয়োজনে বাহির হওয়ার সুযোগ নেই। নিজের এবং পরিবারের স্বার্থে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে সবাইকে আহŸান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news