IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে যুব জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিতবাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীচাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
Home >> রাজশাহী >> রাজশাহীতে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট শুরু

রাজশাহীতে ফের র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্ট শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চারদিন পর আবারও করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। কিট সংকটের কারণে এই ক’দিন মহানগর এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ ছিল। সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট ও লক্ষ্মীপুর মিন্টু চত্বরসহ আটটি জনবহুল স্পটে আবারও এই টেস্ট শুরু হয়। তবে গত চারদিন মহানগর এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ থাকলেও উপজেলা পর্যায়ে চালু ছিল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকেও রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। কম সময়ে ফলাফল জানা এবং বিনামূল্যে করোনা টেস্ট করাতে পারায় সাধারণ মানুষের মধ্যে এই টেস্টে আগ্রহ বেড়েছে। গত চার দিন এই টেস্ট বন্ধ থাকায় ভুক্তভোগীদের পিসিআর টেস্টের জন্য বেগ পেতে হয়েছে।

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, কিট ছিল না। এ জন্য ১ জুলাই থেকে মহানগর এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ রাখতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপজেলা পর্যায়ের জন্য সিভিল সার্জন অফিসে মজুদ রাখা কিট থেকে চার হাজার কিট সিটি করপোরেশন এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ওই কিট দিয়ে আপাতত র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হয়েছে। এরই মধ্যে কিট এসে পৌঁছালে আর সংকট তৈরি হবে না। কারণ প্রয়োজনীয় কিটের চাহিদাপত্র দিয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে। তাই শিগগিরই কিট পাওয়া যাবে। বেশি সংখ্যক মানুষকে করোনা পরীক্ষার আওতায় আনতে রাজশাহী মহানগরীতে গত ৬ জুন থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।

তিনি আরও জানান, প্রথমে পাঁচটি স্পটে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। পরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট ও হাসপাতাল সংলগ্ন লক্ষ্মীপুর মিন্টু চত্বরসহ শহরে আরও আটটি স্পট বাড়ানো হয়। জনবহুল মোট ১৩টি স্পটে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছিলো। কার্যক্রম চলা অবস্থায় ১৩টি স্পটে প্রতিদিন গড়ে ১ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হতো। সংক্রমণের গড় হার ছিল পরীক্ষার তুলনায় ১২ থেকে ২০ শতাংশের মধ্যে। প্রথমদিকে এই টেস্ট করাতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ খুবই কম ছিল। পরে এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন টেস্টে মানুষের আগ্রহ বেড়ে যায়। মাত্র দশ মিনিটেই ফল জানতে পারায় পথচারী ও পেশাজীবীদের মধ্যে অ্যান্টিজেন টেস্টে নিয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যায়। এছাড়া যারা করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন কী না জানতে চান তারাও এই টেস্টে সমান আগ্রহী। তবে কিট না পাওয়ায় মহানগর এলাকায় ১৩টি থেকে কমিয়ে সোমবার আটটি স্পটে টেষ্ট করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31