IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়াধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলনন্দীগ্রামে বিএনপির সাবেক দুই সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারদারুস সালাম সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণইসলাম ধর্মকে পুজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকে করোনায় মৃত্যু আরও ১৯

রামেকে করোনায় মৃত্যু আরও ১৯


ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন।

এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন ছিলেন।

হাসপাতালটিতে এ মাসের ছয় দিনে ১০১জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৯৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031