ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাসের উর্ধমূখী রাজশাহীতে শহীদ জামিল বিগ্রেড আত্মমানবতার সেবায় নিয়াজিত রয়েছে। দিন রাত শহীদ জামিল বিগ্রেডের স্বেচ্ছাসেবীরা অকান্ত পরিশ্রম করে করোনা আক্তান্ত বা উপসর্গ নিয়ে যখন অসহায় তখন এ্যাম্বুলেন্স, অক্সিজেন নিয়ে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছে শহীদ জামিল বিগ্রেডের স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়া পাড়া মহল্লায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে।
বুধবার ৭ জুলাই উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) মানবিকতার দৃষ্টান্ত শহীদ জামিল বিগ্রেডের স্বেচ্ছাসেবী সদস্যদের জন্য করোনা উপকরণ সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের চলমান কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষণা করে।
করোনা উপকরণ উপহার স্বরুপ প্রদান কালে শহীদ জামিল বিগ্রেডের প্রধান সম্বনয়ক দেবাশিষ প্রামানিক দেবুসহ শহীদ জামিল বিগ্রেডের স্বেচ্ছাসেবী সদস্য ও লফস এর পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীনের উপস্থিতিতে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন উপকরন সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, আশরাফুল ইসলাম ও সুপারভাইজার টুম্পা পাল।


