ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় আতিকা বেগম হত্যাকান্ডের ৩দিন পেরিয়ে গেলোও এর কোনো রহস্য উৎঘাটন করতে পারেনি পুলিশ।
এদিকে দূর্বৃত্তদের এমন নিশংস ঘটনায় এলাকার সাধারণের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদশক মেহেদী হাসান বলেন, এবিষয়ে আমরা কাজ করছি। এখন আর কিছুই বলতে পারবো না। পরে যোগাযোগ করেন।
নিহতে ছেলে আতিকুর রহমান বলেন, আমার মায়ের নির্মম হত্যাকান্ডের আজ ৩দিন পেরিয়ে গেলো। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে চিহ্নিত বা আটক করতে পারনি।
ওই গ্রামের মরিয়ম বেগম বলেন, আতিকা বেগম বিলে ছাগল চড়াতে গিয়ে নির্যাতন ও জবাই করে হত্যার শিকার হতে হয়েছে। কে বা কারা তাকে মেরে ফেলেছে তাও এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে গ্রাম জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনার পর থেকে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত ও আটক করতে আমাদের লোকজন কাজ করছেন।


