ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০৪ জন ও চারঘাট মডেল থানা ০৬ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রানা ওরফে মুক্তার (৪০) কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


