IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর ছাত্রদলের শোক বার্তা

রাজশাহী মহানগর ছাত্রদলের শোক বার্তা

ধূমকেতু প্রতিবেদক : গত ২৫ সেপ্টেম্বর বিকালে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবি হয় এবং এই হৃদয়স্পর্শী ঘটনায় দুই ভাই-বোনের মৃত্যু হয় …(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঘটনার ৯দিন পর শনিবার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের লাশ ভেসে ওঠে।

মরহুম সাদিয়া ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন ও মরহুম রিমনের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

উল্লেখ্য, মর্মান্তিক ঘটনায় করুন মৃত্যুবরণ করা ভাই বোন রাজশাহী মহানগরের আওতাধীন রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টুর নিকটাত্মীয় এবং মরহুমা রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদল নেতা আল ফেরদৌস জিন্নাহর খালাতো বোন।

এই হৃদয়বিদারক, মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ, যুগ্ম সম্পাদক নাহিন আহমেদ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদলের সকল ‌নেতৃবৃন্দ মরহুম ভাই বোনের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং মহান রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারের প্রত্যেক সদস্যকে এই শোক সইবার জন্য প্রয়োজনীয় ধৈর্য্য ও শক্তি প্রদান করেন এই কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031