IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> রাজশাহী >> পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আরএমপির নির্দেশনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আরএমপির নির্দেশনা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

শনিবার আরএমপির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় :

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণায়ের নির্দেশনা অনুযায়ী এ বছর পবিত্র ঈদ-উল-আযহা নামাজের জামায়াত স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নামাজের পূর্বে নামাজের স্থান জীবানুনাশক দ্বারা জীবাণুমুক্ত করা, মসজিদ/ঈদগাহে স্যানিটাইজারের ব্যবস্থা করা, মুসুল্লীদের মাস্ক পরিধান, কাতারে দাড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরুত্ব বজায় ও এক কাতার অন্তর দাঁড়ানো, জামায়াত শেষে কোলাকুলি ও হাত মেলোনা পরিহার ইত্যাদি বিষয়ে ধর্ম মন্ত্রণালয়/স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারী করেছে।

জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২১ উদযাপন উপলক্ষে ঈদ-উল-আযহার পূর্বের দিন হতে পরের দিন পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন ও জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30