IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> বাঘায় ইব্রাহিম হত্যার প্রধান আসামী ঢাকায় গ্রেপ্তার

বাঘায় ইব্রাহিম হত্যার প্রধান আসামী ঢাকায় গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গ্রেপ্তারের পর শনিবার রাতে ১নং আসামী রশিদমালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বাঘার পদ্মার চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধের ২৬ দিন পর ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে চৌমাদিয়া বাজারের পার্শ্বে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনার কিছুদিন পর কুষ্টিয়া এলাকা থেকে এ মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। সর্বশেষ রোববার রাতে এ মামলার প্রধান আসামী রশিদমাল (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার সাফল্য অর্জন করেন বাঘা থানা পুলিশের উপ-সহকারি পুলিশ কর্মকর্তা (এস.আই) মোকারম সহ সঙ্গীয় ফোর্স।

মামলার তদন্ত কর্মকর্তা মোকারম হোসেন বলেন, রশিদকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর রোববার সকালে বাঘা থানায় এনে চারদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। এ মামলার ২ নং আসামী ইব্রাহিম এই হত্যার সাথে রশিদ জড়িত বলে পুলিশের কাছে স্বীকারুক্তি দিয়ে ছিলো। তবে রশিদ এই মূহূর্তে আবল-তাবল কথা বলছে। আমার বিশ্বাস রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ কললে ঘটনার সত্যতা বেরিয়ে আসেব।

প্রসঙ্গত বাঘা থানার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রæয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা দমনের লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় মজনু ব্যাপী ঐদিন সন্ধ্যায় দিদার ব্যাপারীকে চড়-থাপ্পড় মারে। এর জের ধরে ২৮ ফেব্রæয়ারী সকাল ১০ ঘটিকার সময় দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়। এ খবর পেয়ে মজনুর লোকজন ঘটনাস্থালে এগিয়ে এলে তাদের সকলের উপরে পরিকল্পিতভাবে হামলা এবং গুলি বর্ষন করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ এবং এক নারী সহ তিনজন আহত হয়। এ ঘটনার ২৬ দিন পর মাজনুদর্জি পক্ষের ইব্রাহিমকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক ঘটনায় দু’টি মামলা হয়েছে। প্রথম ঘটনায় আমরা আব্দুর রশিদ নামে একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ বিজিবি পরিহিত ন্যায় পোশাক পেয়েছি। দ্বিতীয় ঘটনা ইব্রাহিম হত্যা মামলার ২ নং আসামী দিলা ব্যাপারীকে গত মাসে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর শনিবার রাতে এ মামলার প্রধান আসামী রশিদমালকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30