IMG-LOGO

শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বাঘায় কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাতিক্রমী উদ্যোগ

বাঘায় কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাতিক্রমী উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের দেশের বিত্তবানসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কোরবানির দিয়ে থাকেন । এদিক থেকে রাজশাহী-৬ (চারঘাট বাঘার) সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম প্রতিবছর তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে অসংখ্য পশু কোরবানি দিয়ে সমাজের গরিব দুখিসহ এতিম খানা এবং আশ্রয়ন (গুচ্ছগ্রাম) বাসীদের মাঝে মাংস বিতরণ করে আসছেন। যা এবারও অব্যাহত থাকছে।

তবে এর সাথে এ বছর নতুন করে যুক্ত হচ্ছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তাঁর মতে, ঈদ মানে আনান্দ। আর এ আনান্দ সবার সাথে ভাগা-ভাগি করা উচিত। সেই লক্ষে তিনি গত পাঁচ দিন পূর্বে উপজেলার বাউসা ইউনিয়নে অবস্থিত আশ্রয়ন (গুচ্ছগ্রাম) বাসীদের মাঝে ঈদ উপলক্ষে চাল, ডাল, আটা, চিনি, সয়াবিন ও লাচ্চা-সেমাই বিতরণ করেন। সেই সাথে নিজ হাতে বৃক্ষ রোপনও করেন তিনি। তাঁর ইচ্ছে, প্রবিত্র ঈদুল আযহার দিন কেউ যেন ঈদের আনান্দ থেকে বঞ্চিত না হয়। আর এ কথা চিন্তা করে তিনি উপজেলা প্রশাসনের সাধারণ কর্মচারীদের মাঝে নিজ হাতে কোররানির মাংস বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল কর্মকর্তা ও সাধারণ কর্মচারীগণ।

আলেমদের মতে, সামর্থ্যবান ব্যক্তির ওপর শর্ত সাপেক্ষে কোরবানি করা ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। হযরত আদম (আ.) থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়ে আসছে। কোরবানি’ শব্দটি আরবি ‘কুরব’ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ নৈকট্য বা সান্নিধ্য। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানি। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁর নামে পশু জবেহ করাকে কোরবানি বলে।

এদিকে কোরবানির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ ও আলেমা একরামগণ বলেন, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকের ওপর শুধুমাত্র একটি কোরবানি ওয়াজিব হয়। আবার অনেক সম্পদের মালিক হলেও একটি কোরবানি ওয়াজিব হবে। এ ক্ষেত্রে কেউ যদি একাধিক পশু কোরবানি করতে চান, তাহলে তিনি একাধিক সওয়াবের অধিকারী হবেন।

অপরদিকে, কোনো নারী হিসাব পরিমাণ সম্পদের মালিক কিংবা বিত্তবান হলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে। একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির কাছে হিসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ও ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব।

এ বিষয়ে সমাজের অভিঙ্গ মহল ও সুধীজনদের সাথে কথা বললে তারা বলেন, চারঘাট-বাঘার অহংকার ও উন্নয়নের রুপকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম প্রতিবছর পদ্মার চরাঞ্চলসহ তাঁর নির্বাচী দুই উপজেলা(চারঘাট-বাঘার) বিভিন্ন এলাকায় মানুষের পারিপার্ষিক অবস্থান বুঝে কোরবানি করে অশেষ সোয়াবের ভাগি হন ।

এবার নতুন করে যোগ হয়েছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। আমরা এ খবর শোনার পর আনান্দ বোধ করছি। তাঁদের মতে, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে। যদি সবাই এমনিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সমাজের অ-স্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হবে এবং কোরবানির দিন একটি পরিবারও মাংস না পাওয়া হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news