IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহীর হড়গ্রাম কাঁচা বাজার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ

রাজশাহীর হড়গ্রাম কাঁচা বাজার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : জায়গা নির্ধারিত আছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রকল্পও গ্রহণ করেছে। কিন্তু একটি মহল কাঁচাবাজার প্রতিষ্ঠার বিরোধীতা করছে। এর ফলে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে রাস্তার ওপর ব্যবসা করছেন।

শনিবার বিকালে নগরীর হড়গ্রাম কাঁচাবাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। স্থায়ী বাজার নির্মাণের দাবি জানান তারা বলেন, কাঁচাবাজার প্রতিষ্ঠার জন্য সাড়ে ছয় বিঘা জায়গা নির্ধারিত আছে। কিন্তু একটি মহল সেখানে বাজার নির্মাণ করতে বিরোধীতা করছে।

নগরীর কোর্টস্টেশন থেকে হড়গ্রাম বাজার পর্যন্ত রাস্তাটি আগে অনেক সরু ছিল। সেই সময় থেকেই রাস্তার দুই পাশ দখলে নিয়ে কাঁচাবাজার বসে। সাম্প্রতিককালে রাস্তাটির লেন বিভক্ত করে চওড়া করা হয়েছে। কিন্তু এখনও ব্যবসায়ীরা রাস্তার দুইপাশে। তাই ব্যবসায়ীদের রাস্তা থেকে সরিয়ে পুনর্বাসনের জন্য নন্দীপুকুর এলাকায় স্থায়ী কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে রাসিক। কিন্তু এলাকার একটি মহল এর বিরোধীতা করছে।

তারা বলছেন, কাঁচাবাজার নির্মাণ করতে হলে তাদের জমি অধিগ্রহণ করা হবে। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। শনিবার বিক্ষোভ মিছিল সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পাকিস্তান আমল থেকেই বাজারের জন্য সাড়ে ছয় বিঘা জমি আছে। সেখানেই বাজার হবে।

স্থায়ী কাঁচাজার প্রতিষ্ঠার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, রাস্তার ওপর তারা ঝুঁকি নিয়ে ব্যবসা করেন। গাড়ি এসে ধাক্কা দেয়। আবার রাস্তা দখলের জন্য তাদের গালাগাল শুনতে হয়। রাস্তা দখলের জন্য ভ্রাম্যমাণ আদালত এসে মাঝে মাঝেই জরিমানা করেন। তারপরও জীবিকার তাগিদে তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ব্যবসা করেন। এখন তারা নির্ধারিত স্থানেই দ্রুত বাজার চান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর তাদের স্থায়ী বাজারে পুনর্বাসন করার আশ্বাস দেয়া হলেও প্রতিশ্ররুতি বাস্তবায়ন হয়নি। এখন শহরের পশ্চিমাঞ্চলে উন্নয়নের জোয়ার এসেছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্থায়ী কাঁচাবাজার নির্মাণের জন্যও একনেকে প্রকল্প পাস করিয়ে এনেছেন। কিন্তু চাঁদাবাজদের বিরোধীতার কারণে এই বাজার প্রতিষ্ঠা বন্ধ হয়ে যেতে পারে না। তারা দ্রুত এই বাজার প্রতিষ্ঠার দাবি জানান।

ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন রাজপাড়া থানা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। সংগঠনের উপদেষ্টা মনির উদ্দিন পান্নার, পরিচালনায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হড়গ্রাম কাঁচাবাজার বহুমখি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন, উপদেষ্টা মোশাররফ হোসেন। হড়গ্রাম নিউমার্কেট ব্যবাসায়ী সমিতির,সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, ফুটপাত ব্যবসায়ী সমিতির সভাপতি কাউসার আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হড়গ্রাম কাঁচাবাজার সমিতির সভাপতি বাদশা আলম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031