IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> রাজশাহী >> শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ডিসেম্বরের মধ্যে সকলকে টিকার আওতায় আনার দাবিতে সিপিবির মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও ডিসেম্বরের মধ্যে সকলকে টিকার আওতায় আনার দাবিতে সিপিবির মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : ডিসেম্বরের মধ্যে সকল নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় আনা, করোনা চিকিৎসার সক্ষমতা বাড়ানো, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে অর্থ , খাদ্য ও সুদমুক্ত ঋণ প্রদান এবং সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৫টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

যুবনেতা অসীম সরকার লিটনের সঞ্চালনায় ও সিপিবি রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, শিক্ষক যুবনেতা মাহমুদ হোসেন, উদিচী রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডল, সিপিবি রাজশাহী জেলার সহ সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, শ্রমিক নেতা হুমায়ুন রেজা জেনু।

প্রধান বক্তা ছিলেন, সিপিবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না ।

মানববন্ধনে বক্তারা ডিসেম্বরের মধ্যে দেশের সকল নাগরিককে করোনা ভ্যাকসিনের আওতায় আনার জোর দাবি জানান। টিকা প্রদানে অব্যবস্থাপনা, হয়রানি, দুর্নিতি বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এছাড়া দেশের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় অর্থ, খাদ্য, চিকিৎসা সেবা নিশ্চিত করা ও সুষ্ঠু নীতিমালা প্রনয়ন করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুবনেতা সানী, যুবনেতা মামুন রেজা জুয়েল, উদিচী রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহমেদ গোলাপসহ, সিপিবি, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031