IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৩০০ হকারের পাশে কালের কন্ঠ শুভসংঘের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে ৩০০ হকারের পাশে কালের কন্ঠ শুভসংঘের খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে রাজশাহী মহানগরীর ৩০০ জন সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে নগরভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রাপ্ত খাদ্য সহায়তা সংবাদপত্র হকার্সদের হাতে তুলে দেন। স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ কাজে সহায়তা করেন শুভসংঘের সদস্যরা।

এ সময় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন সময়ে মানুষের যে দুঃখ, দুর্দশা চলছে এটি নিরসনের জন্য যে যার যার মত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান সাহেব দেশের প্রতিটি উপজেলায় ৩০০ জন পরিবারকে উপহার দিচ্ছে। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আপনাদের অসময়ে পাশে দাঁড়ানোর জন্য নিশ্চয় তিনি সকলের দোয়া পাবেন। আমি মনে করি যাদের সামর্থ্য রয়েছে তারা সকলে এভাবে সরকারের পাশাপাশি জনগণের পাশে এগিয়ে আসে তাহলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

১৯৮৮ সাল থেকে পত্রিকার হকারি করেন শাহ আলম। মা-বাবা আর ছেলে-মেয়েদের নিয়ে এতদিন ভালো ভাবেই সংসার চললেও করোনার পর থেকে টানাপোড়েন বেড়েছে। আগে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করলেও এখন তা নেমেছে ২০০ টাকায়। তাই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে কালের কন্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় রাজশাহী মহানগরীর ৩০০ হকারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

সহায়তা পেয়ে আলম বলেন, করোনার জন্য আমরা খুব সংকীর্ণ জীবন কাটাচ্ছি। এই সময়ে বসুন্ধরা গ্রুপের খাবার পেয়ে খুব উপকার হলো। ছেলে মেয়ে নিয়ে কিছুদিন খেয়ে বাঁচতে পারব। বিপদে আমাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ তাদের।

সেলিম রেজা নামের আরেক পত্রিকা হকার বলেন, আগের মত পত্রিকা বিক্রি হয় না। করোনার জন্য মানুষ নিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের হলও বন্ধ। তাই সেখানেও বিক্রি করতে পারি না। ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে আছি। আজকে বসুন্ধরা থেকে যেউ সাহায্য পাইলাম এটাই অনেক উপকার হইলো। অসময়ে তারা আমদের পাশে দাঁড়িয়েছে দেখে ভালো লাগছে।

বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রত্যেককে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, কালের কন্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, কালের কণ্ঠের নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, এস এ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাবসহ অমিত হাসান, শাহিনুল ইসলাম, জেসমিন আরা, মুত্তাকিন আলম, রাজশাহী কলেজ শাখার সাব্বির, মরিয়ন্নেছা, লিমা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news