IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাবি ভিসি হচ্ছেন গোমস্তাপুরের কৃতি সন্তান অধ্যাপক হাবিবুর

রাবি ভিসি হচ্ছেন গোমস্তাপুরের কৃতি সন্তান অধ্যাপক হাবিবুর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা ডাঃইয়াসিন আলীর বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েক দিন আগে ভিসি নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষকের নামের তালিকার একটি সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এই সামারি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তুত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় এই ফাইলে স্বাক্ষর করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, ভিসি নিয়োগের জন্য তিন শিক্ষকের প্রথমেই রয়েছে অধ্যাপক হাবিবুর রহমানের নাম। আর রীতি অনুযায়ী নিয়োগের জন্য প্রথমজনকে মনোনীত করা হয়। এই তালিকায় ২ নম্বরে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং ৩ নম্বরে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম সাব্বির সাত্তার।

ভিসি নিয়োগের ফাইলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর তা বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির নাম প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

অধ্যাপক হাবিবুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে। তাঁর পিতা প্রয়াত ডা. ইয়াসিন আলী মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগের সংকটকালে ১৯৭৯ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। ইয়াসিন আলী গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

এ বছর ৬ মে বহুল আলোচিত-সমালোচিত ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাসেরও বেশি সময় ধরে রাবি উপাচার্যের পদটি শূন্য রয়েছে।(ছবি মেসেঞ্জারে)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news