IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজশাহী >> মটর ভাজার প্যাকেটে মিললো পচা ইদুর

মটর ভাজার প্যাকেটে মিললো পচা ইদুর

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মটর ভাজার একটি প্যাকেট খুলে ভেতরে মিলেছে পচা ইদুরের অংশ। এই নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার পুঠিয়া ডাউল মিলের সামনে এঘটনা ঘটে।

ভুক্তভোগি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্ধা সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে আমরা কয়েকজন বন্ধুরা মিলে লালনের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। সে সময় সকলে খাওয়ার জন্য মাদার কোম্পানির কয়েক প্যাকেট মটর ভাজা কিনি। এরমধ্যে একটি প্যাকেট খুলতেই দুর্গন্ধ বের হয়। পরে পুরো প্যাকেট খুলে ভেতরে দেখা যায় পচা ইদুরের অংশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

প্রত্যক্ষদশী আশাদুল ইসলাম বলেন, মটর ভাড়ার প্যাকেটে পচা ইদুর বের হওয়ার খবর পেয়ে ওই দোকানের সামনে অনেক লোকজন জড়ো হয়। এরপর সকলের সামনে ওই মটর ভাজার প্যাকেট সংরক্ষন করে রাখা হয়েছে।

তবে দোকান মালিক লালন উদ্দিন বলেন, আমি নিয়মিত বিভিন্ন কোম্পানির খাবার কিনে বিক্রি করি। এই এলাকায় মাদার কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি আছেন। তার কাছ থেকে ওই মটর ভাজা গুলো কিনেছিলাম। এরমধ্যে একটি প্যাকেটের ভেতরে পচা ইদুরের অংশ পাওয়া গেছে। বিষয়টি ওই বিক্রয় প্রতিনিধিকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ভুক্তভোগি বিষয়টি আমাকে অবহিত করেছেন। তবে এ বিষয়ে ভোক্তা অধিকারে জানানো হচ্ছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031