IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ
Home >> রাজশাহী >> রাসিক মেয়রের সুসজ্জিত দপ্তরের উদ্বোধন

রাসিক মেয়রের সুসজ্জিত দপ্তরের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : সংস্কার, আধুনিকায়ন ও সুসজ্জিতকরণের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ উপলক্ষে মতবিনিময়, দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যান এবং রাজশাহীর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

মতবিনিময়কালে রাসিক মেয়র বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের পরিচ্ছন্ন শহরের এক নম্বরে আছে রাজশাহী। আগামীতে নগরীকে আরও তকতকে ঝকঝকে নগরীতে হিসেবে গড়ে তোলা হবে। সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চাই। সকলের সহযোগিতায় নগরবাসীর সেবা নিশ্চিত করতে চাই।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারি করোনার মধ্যেও দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। রাজশাহীতেও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমান পরিষদের মেয়াদ প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। খুব অল্প সময়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি হযরত শাহ্ মখদুম রূপোশ (র) দরগাহ শরীফের উন্নয়ন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, নগর ভবনের যে কক্ষগুলোর সংষ্কার ও আধুনিকায়ন প্রয়োজন পর্যায়ক্রমে সেগুলো করা হবে। ইতোমধ্যে কাউন্সিলরবৃন্দের কক্ষের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামীতে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, প্রকৌশলীদের দপ্তরসহ অন্যান্য কর্মকর্তাদের কক্ষ সংস্কার ও আধুনিকায়ন করা হবে।

এসময় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মামুনুর রশীদ।

উদ্বোধন শেষে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়ন।

এ সময় রাসিকের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031