ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বেউজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিদ্যালয়ের নতুন ভবনের বেইজ ঢালাই কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি।
আরও উপস্থিত ছিলেন, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, প্রভাষক শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা রহিদুল ইসলাম, মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ।
এদিকে, স্কুল ভবনটির নির্মান কাজ শেষ হলে সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মান করা হচ্ছে। ৮৭ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।


