IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> রাজশাহী >> রাজশাহীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় হতে অপহরণের ২ দিন পর কলেজ ছাত্রীকে রাজশাহী জেলার তানোর এলাকা থেকে উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

অপহারণকারী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হামিম হোসেন নিলয় (২২)।

পুলিশ জানায়, কলেজ ছাত্রী রিয়া (ছদ্মনাম) কোচিং ও প্রাইভেটে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে হামিম হোসেন নিলয় রিয়াকে উত্ত্যক্ত ও বিয়ের প্রলোভন দিয়ে আসছে। বিষয়টি নিলয়ের পরিবারকে জানালে তারা এ বিষয়ে তমন গুরুত্বদেয় না। এরপর গত ১২ সেপ্টেম্বর ২০২১ ভোর ০৬.৩০ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় হতে কলেজ ছাত্রী রিয়াকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় কলেজ ছাত্রীর বাবা কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন।

মামলা রুজুর পর কাশিয়াডাঙ্গা থানা উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও আসামী গ্রেপ্তরের অভিযানে নামে।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে অফিসার ইনচার্জ কাশিয়াডাঙ্গা থানা এসএম মাসুদ পারভেজের অধিনে এস আই তাজ উদ্দিন সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী হামিম হোসেন নিলয়কে গ্রেপ্তার করে এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031