ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩১ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশগ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪০.৫ গ্রাম হেরোইন, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭০ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


