IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> খুলছে না রাবির হল, মেস খুজে হয়রান শিক্ষার্থীদের

খুলছে না রাবির হল, মেস খুজে হয়রান শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : গত তিন দিন থেকে মেস খুঁজছি, কোথাও পাচ্ছি না। আর পেলেও কোনো মেসে সিট খালি নেই কিংবা পূর্বের তুলনায় দ্বিগুণ ভাড়াসহ মেস মালিকরা ৩ মাসের অগ্রিম ভাড়া চাচ্ছেন। এভাবেই কথাগুলো বলছিলেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান হাফিজ।

হাফিজের ন্যায় রাবির শত শত শিক্ষার্থী এই দুর্ভোগের শিকার। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অনিবিত মারিয়া বলেন, মেসে সিট ফাকা নাই,আজ আমরা পুরা বিনোদপুর মির্জাপুর এলাকায় মেস খুঁজেছি, কোথাও একটা সিট নাই। খুবই খারাপ অবস্থা।

এখনও অনেক শিক্ষার্থী বাসায় আছে, তারা সবাই যদি আসে তাহলে তো তাবু করে ক্যাম্পাসে থাকা ছাড়া কোনো উপায় নাই, তাছাড়া সবাই কমবেশি ভ্যাকসিন এর আওতায় এসেছে, সুতরাং প্রশাসন এর উচিত স্বাস্থবিধি মেনে হল খুলে দিয়ে শিক্ষার্থী দের আবাসন সংকট দুর করা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের চূড়ান্ত ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে যাচ্ছে প্রায় ২০ টি বিভাগ। এর মধ্যে আছে আরবী, ইসলামিক স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা ও দর্শন এই বিভাগগুলোর পরীক্ষা গ্রহণের চূড়ান্ত রুটিন প্রকাশ করেছে। এরইমধ্যে ফর্ম ফিল আপ সম্পন্ন করছে বিভাগগুলো। ২০১৯ সালের আটকে থাকা বিভিন্ন বিভাগের পরীক্ষাও চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে।

এ কারনে বিভাগগুলোর শিক্ষার্থীরা রাজশাহীতে চলে এসেছেন। তবে আবাসিক হল না খোলায় বিপাকে পড়েছেন তারা। এছাড়া কবে নাগাদ হল খুলতে পারে এ নিয়েও নির্দিষ্টভাবে জানায় নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যদিও বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের সাথে কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

কবে নাগাদ হল খুলতে পারে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় স্বশরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হবে৷ সিদ্ধান্ত গ্রহণের পর উপাচার্যের পরামর্শ ক্রমে হল প্রাধ্যক্ষ পরিষদের সভা আহবান করা হবে। সেখানে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি৷

তিনি আরও বলেন, ক্লাস শুরুর আগেই হল খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে কতদিন আগে খুলে দেওয়া হবে সেবিষয়ে আমরা কথা বলবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news