IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> রাজশাহী >> রাজশাহীতে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে সমন্বয় সভা

রাজশাহীতে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে সমন্বয় সভা

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল সুপারভাইজারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু জানান, নাগরিক সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা, ড্রেন, রাস্তা নির্মাণ, মশক নিধন, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকে এ প্রতিষ্ঠানটি। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম দেশের সর্বত্র। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এ নগরীর পরিবেশের উন্নয়নের। তাঁর গতিশীল নেতৃত্বে এ নগরীর উন্নয়নসহ সকল কাজ এগিয়ে চলেছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্বপ্ন এ নগরীর উন্নয়ন। তাঁর সেই পূরণে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই আমরা এ নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারব। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত সকলকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন পরিদর্শক মোফাজ্জল হোসেন, পরিচ্ছন্ন পরিদর্শক শাহীন রেজা, রেজাউল করিম, ইকবাল হোসেন ডেভিড, কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news