IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> নৌকা বাইচ এত সুন্দর হবে জানলে টিম গঠন করতাম : শাহরিয়ার

নৌকা বাইচ এত সুন্দর হবে জানলে টিম গঠন করতাম : শাহরিয়ার

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহী ৬ চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইজ এতো সুন্দর হবে জানলে আমি নিজে একটি টিম গঠন করতাম। শনিবার বিকেলে বাঘার গড়গড়ি ইউনিয়নের পদ্মা নদীতে আয়োজিত নৌকা বাইজ প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি’র) সভাপতিত্বে আয়োজিত দু’দিন ব্যাপী নৌকা বাইজ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে শুনে আমি খুব আনান্দিত হয়েছি। আমি ধন্যবাদ জানায় এই নৌকা বাইজ এর আয়োজক কমিটির নের্তৃবৃন্দকে। আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে এই নৌকা বাইজ উপলক্ষে এ অঞ্চলের হাজার-হাজার মানুষের উল্লাস ও উৎসবের আমেজ।

শাহরিয়ার আলম হাজারো মানুষের ঢল দেখে নিজে আপ্লুত হয়ে স্লোগান ধরিয়ে বলেন, প্রতিক কি আছে ? কোনশে প্রতিক, এসময় জনতার কন্ঠে উচ্চস্বর ধ্বনি বেজে উঠে নৌকা। তিনি জাতীর জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই নৌকা ৭১-এর নৌকা। এই নৌকা স্বাধীনতার নৌকা।

উক্ত নৌকা বাইজ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক বাঘা পৌর মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনিচ্ছুজ্জামান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পীসহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র অঞ্চলের হাজার-হাজার মানুষ।

মেলা কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, আজ থেকে ১০ বছর পূর্বে এখানে বড় নদী ছিলো। পরবর্তীতে নদীর রুপ রেখা পরিবর্তন হওয়ায় মাঝ খানে চর পড়ে। ফলে নদীর পরিধি সীমা কমে আসে। এতে করে বন্ধ হয়ে যাই আমাদের আদি সাংস্কৃতি নৌকা বাইজ উৎসব। তবে এ বছর জাতীর জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে নতুন করে নৌকা বাইজ শুরু করলাম। আমি কথা দিচ্ছি, সামনের বছর গুলোতেও এটি ধরে রাখবো এবং উৎসবমুখর পরিবেশ এ মেলা চলবে।

মেলা আয়োজন কমিটি সূত্রে জানা গেছে, শনিবার প্রথম দিনের নৌকা বাইজ প্রতিযোগিতায় ১০ টি (বৈঠা) নৌকা অংশ গ্রহন করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে রিন্টুর দল এবং দ্বিতীয় হয় আলহাজ বুদু মিয়ার দল। উভয় দলকে এলিডি টিভি উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30