IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> রাজশাহী >> বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপনে রাসিকের কর্মসূচি

বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপনে রাসিকের কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল ১৮ অক্টোবর বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এক সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টা ৪৫ মিনিটে সংক্ষিপ্ত আলোচনা সভা, সকাল ১০টায় কেক কাটা, বেলুন উড়ানো এবং পায়রা অবমুক্তকরণ, সকাল ১০টা ২০ মিনিটে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, বাদ জোহর শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে নগর ভবন ও সোনাদিঘি জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা, বিকাল ৩টা ৩০ মিনিটে নগর ভবনে জনতা ব্যাংক কর্তৃক সাইকেল বিতরণ, বিকাল ৩টা ৪৫ মিনিটে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিকাল ৪টায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজি ইত্যাদি।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগর ভবন আলোকসজ্জাকরণ ও ড্রপডাউন ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজারজিরো পয়েন্ট ও শিরোইল ঢাকা বাস টার্মিনালে ৬টি ওভারহেড ব্যানার লাগনো হবে এবং ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ব্যানার প্রদর্শন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ইভেন ম্যানেজমেন্ট এন্ড টুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30