ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ক্লাব লিমিটেডের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন ক্লাব সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান সূচিতে আরও ছিল মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও সদস্য মাসুদুর রহমান রিংকু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের সাধারণ খন্দকার হাসান কবির।
অনুষ্ঠানমঞ্চে ছিলেন, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম ও আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট (এসপি) মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের সহ সভাপতি শামসুজ্জামান আওয়াল, সদস্যবৃন্দ যথাক্রমে আতিকুর রহমান মন্টু, মোস্তাক হোসেন, রঞ্জিত কুমার মন্ডল রানা, কবির হোসাইন, সালাউদ্দিন মিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ।


