IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> রাজশাহী >> বাঘায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন

বাঘায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : “শেখ রাসেল দিপ্ত জয়-উল্লাশ অদম্য আত্মবিশ্বাস’’ পতিপাদ্য বিয়ষ নিয়ে রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৮ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ দিবসটি পালন করা হয়।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মনিরুজ্জামান।

আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

সভায় নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, যে ফুলটা পুস্পটিত হওয়ার কথা ছিল, সেটি কলিতে হারিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে অনেক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুন হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশের স্থপতি ও তার পরিবারকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এ ইতিহাস বিরল।

সভায় অন্যান্য বক্তারা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’হিসেবে পালিত হবে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করে এ তথ্য নিশ্চিত করেন। সেই ধারাবাহিকতায় ১৮ অক্টবর ২০২১ ইং তারখি সোমবার আমরা এ দিনটি উৎযাপন করছি।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

আলোচনা শেষে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা থেকে সরাসরি স¤প্রচারিত ‘শেখ রাসেল দিবস’উৎযাপন ও প্রধানমন্ত্রীর বক্তব্য উপভোগসহ দোয়ায় শরিক হন আলোচক ও উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ। সব শেষে রচনা ও কুইজ প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পূরুস্কার তুলে দেয়াসহ “শেখ রাসেল দিবস’’ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের মাধ্যমে উপজেলা চত্বরে একটি বৃক্ষ (তালগাছ)রোপন করেন অতিথি বৃন্দ।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সন্ধ্যায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন। পৃথক-পৃথক স্থানে এসব কর্মসূচি বাস্তবায়ন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930