IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিআর চাল পেল রাজশাহীর ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দিমেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে: ভূমিমন্ত্রী মিনুছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠনকুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবেটানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার: বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ২৬মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে মানষিকভারসাম্য যুবকের আত্মহত্যাতানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতাররাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারমান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> রাজশাহী >> বাঘায় গরম চা ঢেলে শিশু নির্যাতনের অভিযোগ

বাঘায় গরম চা ঢেলে শিশু নির্যাতনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে কোনো মূল্যে যখন হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ঠিক সে সময় বাঘায় হিন্দু সম্প্রদায়ের এক শিশুর কপালে গরম চা ঢেলে তাকে নির্মমভাবে নির্যাতন করেছে এক নরপিচাশ। এ ঘটনায় সোমবার বাঘা থানায় ওই শিশুর পিতা শ্রী মিন্টু হালদার বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা গেছে, গত শুক্রবার সকাল ৯ টার সময় উপজেলার আড়ানী বাজারের চা বিক্রেতা শ্রী মিন্টু হালদার (৪৫) তার তৃতীয় শ্রেনী পড়া ছেলে পৃথিবী হালদার (১০)কে একটি চা দিয়ে আসতে বলেন পাশের এক কাপড় ব্যবসায়ী ইমনের দোকানে। এ সময় পাশের দোকানে বসে থাকা সুইট (৩৫) ঐ শিশুর কাছে চা চেয়ে বসে। 

তখন  সে আরেক দোকানের অর্ডার বলে চা দিতে না চাইলে তিনি শিশুর প্রতি ক্ষিপ্ত হন এবং জোর পূর্বক চায়ের কাপ কেড়ে ঐ শিশুর কপালে ছুড়ে মারেন। এ ঘটনায় শিশু  পৃথিবীর কপাল ঝলশে যায়। ঘাতক সুইট এর বাবার নাম  সাদু প্রামানিক। তার বাড়ি আড়ানী পৌর এলাকার পিয়াদা পাড়া গ্রামে বলে জানা গেছে। 

এদিকে ঘটনার পর-পর স্থানীয় লোকজন সহ শিশুর পিতা  মিন্টু হালদার তার শিশু সন্তানকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে নেন এবং চিকিৎসা দিতে থাকেন।

এ বিষয়ে নির্যাতিত ঐ শিশুর পিতা মিন্টু হালদার বাঘা থানা চত্বরে এসে স্থানীয় দু’জন গনমাধ্যম কর্মীর সাথে দেখা হলে তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুসলমাদের সাথে গোলযোগ করতে চায়না। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বসে আপোশ করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সুইট এর পরিবার রাজী হয়নি। তাই নিরপায় হয়ে ঘটনার তিনদিন পর থানায় এসে একটি অভিযোগ করতে বাধ্য হলাম। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930