IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজশাহী >> তানোরে নৌকার প্রার্থীকে নিয়ে ভিজিডির চাল বিতরণ

তানোরে নৌকার প্রার্থীকে নিয়ে ভিজিডির চাল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রামানিককে বাদ দিয়ে নৌকার প্রার্থী ফজলে রাব্বী ফরহাদকে সাথে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি চাল বিতরণ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বুধবার বেলা ১২টার দিকে তিনি আওয়ামী লীগ দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে কামারগাঁ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী ফরহাদকে সাথে নিয়ে ভিজিডির চাল বিতরণ করেন।

কামারগাঁ ইউপির বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রামানিক এবার নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ফলে, বুধবার ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধের দিনে মোসলেম চেয়ারম্যান রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে চেয়ারম্যান ময়না তার দলবলসহ নৌকার চেয়ারম্যান প্রার্থীকে সাথে নিয়ে তিনি ভিজিডির চাল বিতরণ করেন।

কামারগাঁ ইউপির বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দীনের অনুপস্থিতিতে নৌকার প্রার্থীকে সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যানের এমন চাল বিতরনের ঘটনায় উপস্থিত উপকার ভোগীদের মধ্যে অসন্তষের সৃষ্টি হলেও কেউ প্রতিবাদ করতে পারেননি।

এ বিষয়ে কামারগাঁ ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসলেম উদ্দীন প্রামানিক বলেন, গত মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান অন্য ইউপিতে গিয়ে ভিজিডির চাল বিতরণ করেছেন।

আজ বুধবার ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধের দিনে নৌকার প্রার্থীসহ দলবল নিয়ে আমার অনুপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান ভিজিডির চাল বিতরণ করেছেন।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান আসতেই পারেন কিন্তু নৌকার প্রার্থী কি ভাবে কোন আইনে সরকারী খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এবিষয়ে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

এব্যাপারে যোগাযোগের জন্য তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার মোবাইলে একাধীকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিফ করেননি।

এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর উপজেলা কৃষি অফিসার ও কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার শামিমুল ইসলামের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, বিধি মালা পড়ে দেখেন প্রার্থী সরকারী বরাদ্ধ বিতরণ করতে পারবেন কি না জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930