ধূমকেতু প্রতিবেদক : চারঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রেখে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে।
তারই অংশ হিসাবে রোববার সকালে ইউসুফপুর ইউনিয়নের “সড়ক নির্মাণ কাজরত প্রাণের শ্রমিকদের” সাথে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কুশল বিনিময় ও গণসংযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম মাখন।
এসময় তার সঙ্গে ছিলেন ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। তিনি দুর্দিনের নেতা হিসাবে নৌকার মনোনয়ন লাভে শতভাগ আশাবাদী।


