IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> রাজশাহী >> অপরুপ সৌন্দর্যের বাংলাদেশে মন খারাপের কিছু নেই : মশিউর রহমান

অপরুপ সৌন্দর্যের বাংলাদেশে মন খারাপের কিছু নেই : মশিউর রহমান

ধূমকেতু প্রতিবেদক : সবুজে শ্যামলে ভরা প্রকৃতির অপরুপ সৌন্দর্যের বাংলাদেশে মন খারাপের কিছু নেই। বিষন্ন হবার কোনো অবকাশ নেই। মানসিকভাবে ভালো থাকতে স্বাস্থ্যের ব্যাপারে সুনির্দিষ্টভাবে মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা বৃদ্ধি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরা সমাজের প্রধান অংশ উল্লেখ করে তিনি বলেন, পিতা-মাতা, অভিভাবক ও শিক্ষকরা যে স্নেহ-ভালোবাসা দেয় কারো মন খারাপ হবার অবকাশ নেই। সামনে যে অবারিত স্বপ্ন সেটি বাস্তবায়নে মানুষ হিসেবে জয়ী হতে হবে। প্রতিটি নাগরিককে বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

উপাচার্য আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলায় ছিল আমাদের আকাক্সক্ষা। একটি শোষনমুক্ত ও বঞ্চনাহীন সমাজ গড়ে তুলতে সাড়ে ৭ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেই জাতি শোষনমুক্ত সমাজ গড়তে ২ লক্ষ মা-বোন সমভ্রম হারিয়েছে, ৩০ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, সেই জাতির সন্তানদের বিষন্ন হবার কোনো অবকাশ নেই।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতাই কুমার সাহা ও সংস্কৃত বিভাগের প্রভাষক অংকনা সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত রায় চৌধুরী।

এসময় রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে কলেজের ৫ জন শিক্ষক ও ১ হাজার ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে ৭ দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা বৃদ্ধি বিষয়ক কর্মশালাটি শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031