IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
Home >> রাজশাহী >> সুস্থ্য জীবনে ফিরতে চায় রোগাক্রান্ত সমাপ্তি

সুস্থ্য জীবনে ফিরতে চায় রোগাক্রান্ত সমাপ্তি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু—– ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানটি শিশু সমাপ্তিকে দেখে তা মনে পড়ে গেলো। সহানুভুতি আর সহযোগিতাই এখন সমাপ্তির সুস্থ্য ভাবে বেঁচে থাকার একমাত্র আশার আলো। তার পুরো নাম কুমারী সমাপ্তি দাস।

বর্তমানে তার বয়স ৯ বছর। তবে জন্মের পর থেকে সে আর দশটা শিশুর মত সুস্থ্য স্বাভাবিক ভাবে জন্ম গ্রহণ করেননি। হরমন জনিত সমস্যাসহ নানা জটিল রোগ বাসা বেধেছে তার ছোট শরীরে। সকল কথা বলতে না পারলেও পরিবারের সবাইকে চেনে এবং নাম ডাক হাঁক দিতে পারে।

সমাপ্তির বাবার নাম বিজয় চন্দ্র দাস। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার বেড়ামারা এলাকায়। তবে বাবা তার মাকে ছেড়ে দেয়ায় তাদের ঠাঁই হয় নানা মঙ্গল চন্দ্র দাসের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের ঋষিপাড়ায়।

সমাপ্তির মা মুন্নি রানী দাস বলেন, মেয়ে অসুস্থ্য হয়ে জন্মেছে তাই স্বামী সন্তানসহ আমাকে ছেড়ে দিয়েছে। দীর্ঘ ৯ বছর থেকে এই অসুস্থ্য মেয়েকে নিয়ে একা চরম দুর্ভোগের মধ্যে পড়ে আছি। অর্থ সংকটের কারণে তার সঠিক চিকিৎসা করাতে পারছি না।

ডাক্তার বলেছেন, সঠিক নিয়মে চিকিৎসা করাতে পারলে সমাপ্তি এখনো সুস্থ্য হতে পারে। এদিকে বাবা মার অভাবের সংসারে পড়ে আছি। তাদের পক্ষে আমার মেয়ের চিকিৎসা করানোর মত টাকা নেই। তাই কেও যদি আমাদের এই সময় সহযোগিতার নিয়ে পাশে দাঁড়ায় তবে আমার মেয়েটা সমাজের আর ১০টি বাচ্চারমত স্বাভাবিক ভাবে বেঁচে থাকবে।

নানী ভারতী রানী দাস বলেন, প্রায় একযুগ আগে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের দেড় বছরের মাথায় সমাপ্তি জন্ম গ্রহণ করে। তবে হার্ডে পানি জমা ও নিউমনিয়া নিয়ে সে জন্মেছে। সমাপ্তির এই অস্বাভিক শারীরিক অবস্থা দেখে তার বাবা চরম নাখোশ হয়। কয়েকদিন না যেতেই সমাপ্তি ও তার মাকে (আমার মেয়ে) আমাদের বাড়িতে ফেলে রেখে চলে যায়। এরপর আর তাদের খোঁজ নেয়নি। লোকমুখে শুনেছি আমার মেয়েকে ছেড়ে দিয়েছে। সে জামাই গত কয়েক বছর আগে আরেকটি বিয়ে করে সংসার করছে।

ভারতী রানী আরও বলেন, আগে বাড়িওলা (তার স্বামী) বাস চালক ছিল। একটি দুর্ঘটনার পর থেকে আর কাজ করতে পারে না। এখন মেয়ে ও একমাত্র অসুন্থ্য নাতনীকে নিয়ে অনেক কস্টে দিন যাচ্ছে। মাঝে মধ্যে সমাপ্তির ওষুধপত্র কিনতে মানুষের দুয়ারে হাত পাততে হয়।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, শিশু সমাপ্তির পরিবারটি খুবই অসহায়। আমরা ইতিমধ্যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সে গুলো তার পরিবারকে দেয়া হচ্ছে। তবে তার চিকিৎসা ব্যায় অনেক বেশী। তার পরিবারের পক্ষে এই অর্থ যোগান দেয়ারমত অবস্থা নেই। তাই তার সঠিক চিকিৎসার নিশ্চিত করার জন্য সমাজের সমর্থবানরা সহযোগিতায় এগিয়ে আসতে আহবান করছি।

এ বিষয়ে ল্যাবএইড কাডিয়াক হাসপাতালের শিশু ইন্টারডেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার নুরনাহার ফাতেমা বলেন, সমাপ্তির বয়স ৯ বছর। তার শারীরিক অবস্থা সুস্থ্য বাচ্ছাদেরমত নয়। আমরা এই শিশুটিকে প্রাথমিক ভাবে দেখেছি। তার কিছু পরীক্ষা নিরিক্ষা করাতে বলা হয়েছে। তার পরিক্ষার ওই প্রতিবেদন আসলে বলা যাবে সে ঠিক কি রোগে আক্রান্ত। সে মোতাবেক তার চিকিৎসা করা প্রয়োজন হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930