IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> রাজশাহী >> কাঠমিস্ত্রী মোস্তাকিমকে রাজশাহী পুলিশ কমিশনারের সংবর্ধনা প্রদান

কাঠমিস্ত্রী মোস্তাকিমকে রাজশাহী পুলিশ কমিশনারের সংবর্ধনা প্রদান

ধূমকেতু প্রতিবেদক : কাঠ মিস্ত্রীর কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ২০২০-২১ সেশনে ‘বি’ ইউনিটে ১ম হওয়া অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীকে সংবর্ধনা প্রদান করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

মোস্তাকিম রাজশাহী জেলার তানোর থানার বাঁধাইড় মিশনপাড়ার শামায়ুন আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন। সেই সাথে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। সেই লক্ষ অর্জনে মোস্তাকিমের মতো তরুণ মেধাবীদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মেধাবীদের মেধা বিকাশে এবং বিভিন্ন ক্ষেত্রে পৃষ্ঠোপোষকতা করতে হবে। তবেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। মোস্তাকিমকে শিক্ষা অর্জন করে দেশে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান। সেই সাথে মোস্তাকিমসহ যেকোন মেধাবীদের প্রয়োজনে আরএমপি পাশে থাকবে বলেও জনান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাকিম বলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আমার মতো ছেলেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এনে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন। এই সংবর্ধনা আমাকে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা জাগাবে। ভবিষ্যতে তার পাশে থাকার কথা ব্যক্ত করায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

প্রসঙ্গত, বেকার জীবন ফেসবুক পেজে প্রকাশিত “কাঠমিস্ত্রীর কাজের ফাঁকে পড়াশোনা করে ভর্তি পরীক্ষায় ১ম মোস্তাকিম” সংবাদটি রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নজরে আসে। এরপর তিনি মোস্তাকিমের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে অফিসার ইনচার্জ পবা থানাকে নির্দেশ প্রদান করেন।

অফিসার ইনচার্জ পবা সিরাজুম মনির মেধাবী শিক্ষার্থী মোস্তাকিমের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোস্তাকিম আলী। সে রাজশাহী জেলার তানোর থানার বাঁধাইড় মিশনপাড়া এলাকার শামায়ুন আলীর ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় এবং খুবই পরিশ্রমী ও মেধাবী। তার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। মোস্তাকিম প্রাথমিক শিক্ষা শেষ করেই বাবার পেশায় যুক্ত হন। দিনে কাঠমিস্ত্রীর কাজ করলেও রাতে পড়াশোনা করতো।

তানোর মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় হতে ২০১৭ সালে জিপিএ-৪ দশমিক ৫৫ নিয়ে মাধ্যমিক এবং ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ হতে ২০২০ সালে জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হয়।

পরে চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজে ইংরেজি বিষয়ে অনার্সে ভর্তি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আকাঙ্খা থেকে এইচএসসিতে পুনরায় মানোন্নয়ন পরীক্ষা দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রস্তুতির জন্য ভর্তি পরীক্ষার ১৫ দিন আগে তার পিতার কাছ থেকে কাঠমিস্ত্রীর কাজ হতে অব্যাহত নেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষ ২০২০-২১ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ‘বি’ ইউনিটের গ্রুপ-৩ এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার সহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031