ধূমকেতু প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়্যু কামনা করে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে শুক্রবার বাদ আসর মালোপাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
দোয়া মাহফিলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির আলী, ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম মিলু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


