ধূমকেতু প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়্যু কামনা করে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে শুক্রবার বাদ আসর মালোপাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
দোয়া মাহফিলে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির আলী, ১১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহŸায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এসময় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী ছোটন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম রিজভী, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, বোয়ালিয়া থানা পশ্চিম তারেক পরিষদের সভাপতি আরাফাত হক রিয়াদ, সহ সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক আননাফি খান মনসহ রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরিচালনা করেন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান।
দোয়া পরিচালনা করেন, হাফেজ হাফিজুর রহমান।
এদিকে, শুক্রবার মালোপাড়া শাহী জামে মসজিদে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলেল আরেকটি গ্রুপের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, রাজশাহী মহানগর তাঁতীদলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফারহাদ আহমেদ সোহান, যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, শামানুল হক হৃদয়, মেহেদী হাসান মাহি, শেখ আসিফ নাফি, সিটি কলেজ ছাত্রনেতা আর রাফি ও আহসানুল আহনাফ রাফিসহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ।


