ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত। শনিবার (২০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লায়লা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিবরিয়া আক্তার বানু, সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুন্নেশা শিমুল, কোষাধক্ষ্য জাহানারা বেগম, নির্বাহী সদস্য রাফিকা খানম ছবি, মমতাজ মহল, শামশিয়ারা পপি, হেলেন খান, শাহানারা বেগম, জিন্নাতুন নেসা রেবা প্রমুখ।
এর পূর্বে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিন আকতার রেনীর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা।


