ধূমকেতু প্রতিবেদক : আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে সাতদিন ব্যাপি যুব নারীদের হস্তশিল্প অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়ার সহযোগিতায় গতকাল রোববার বিকেলে সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে এই কোর্সের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী সরদার, সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষক নাসরিন আকতার, সদস্য আল-আমিন, আব্দুল্লাহ আল মারুফ, শরিফুল ইসলাম চঞ্চল ও আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য কর্মীবৃন্দ এবং প্রশিক্ষনার্থী।
উদ্বোধনীতে অত্র সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান বলেন, কর্মমুখী প্রশিক্ষণ শেষে রয়েছে প্রশিক্ষানার্থীদের কর্মসংস্থানের সুযোগ। প্রশিক্ষণে হাতে-কলমে কাজ শেখানো হয় বলে সাধারনের চেয়ে প্রশিক্ষণ প্রাপ্তরা বেশি এগিয়ে থাকে। সেইসাথে প্রশিক্ষণ নেওয়ার পর তারা নিজেরাই একেকজন উদ্যোক্ত্যা হবে বলে তিনি আশাব্যাক্ত করেন।
পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন যুবতী অংশ করছেন।


