IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে নানা আয়োজনে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজশাহীতে নানা আয়োজনে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ‘কারিতাস বাংলাদেশ ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ এই মূলসুর ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদ্যাপন শুরু করেছে। এরই অংশ হিসেবে কারিতাস রাজশাহী অঞ্চল বুধবার পবা উপজেলার আন্ধারকোঠা মিশন প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মধ্যদিয়ে অত্র অঞ্চলে জুবিলী বর্ষের কার্যক্রম শুরু হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হরিপুর ইউনিয়নের কসবা উচ্চ বিদ্যালয় মাঠ হতে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্ধারকোঠা মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ করেন। এরপর দলীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে এর উদ্বোধন করা হয়। শেষে ৫০টি মোমবাতি প্রজ্জলন করা হয়। জুবলি উপলক্ষে কারিতাসের কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ষ্টল স্থাপন করা হয়। অতিথিবৃন্দ প্রতিটি ষ্টল পরিদর্শন করেন। এছাড়াও মিশন প্রাঙ্গনে পাঁচটি বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ। পরে কারিতাস এর পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানীত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি; বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ।

বিশেষ অতিথি ছিলেন, সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ, রেভা. ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও, চ্যাপলেইন ও সদস্য, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি, কারিতাস রাজশাহী অঞ্চল।

এছাড়া অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মঞ্জিল, আন্ধারকোঠা ধর্মপল্লির পালপুরোহিত রেভা ফাদার পেমু রোজারিও, কারিতাস বাংলাদেশের জিবি সদস্য সিসিলিয়া মারান্ডী, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রজ্ঞন পল রোজারিও, আদিবাসী নেতা এভারেষ্ট হেমব্রম, গাব্রিয়েল হাঁসদা ও জুবিলী বাস্তবায়ন কমিটি সেক্রেটারি, অসীম ক্রুশ।

এছাড়াও কারিতাস বাংলাদেশের জিবি ও ইবি বোর্ডের অত্র অঞ্চলের সদস্য-সদস্যা, আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটির সদস্য-সদস্যা, কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, কারিতাসের সহযোগী সমিতির সদস্য ও জনসংগঠনের নেতৃবৃন্দ, যুব ও শিশু প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সান্তাল, ওরাঁও, মাহালী ও পাহাড়িয়া কমিউনিটির জনগোষ্ঠীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্য শেষে কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদানমূলক সহভাগিতা, দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে অসহায় দুঃস্থ গৃহহীনদের মাঝে গৃহ প্রদান এবং জুবিলী স্মারক প্রদান করা হয়।

সব শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, গম্ভীরা পরিবেশন ও পুরষ্কার বিতরণ করা। পরে উপজেলায় বর্ষব্যাপী জুবিলী উদযাপনের জন্য জুবিলী লগো, থিম সং ও অন্যান্য উপকরণাদী পাবনা জেলার চাটমোহর উপজেলায় হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31