IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> রাজশাহী >> চারঘাটে ট্রেনের সঙ্গে ভুটভুটির ধাক্কা, রাজশাহীর সঙ্গে রেল যোগযোগ বন্ধ

চারঘাটে ট্রেনের সঙ্গে ভুটভুটির ধাক্কা, রাজশাহীর সঙ্গে রেল যোগযোগ বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে রাজশাহীর চারঘাটে বার বার ঘটছে ট্রেন দুর্ঘটনা। পুঠিয়ার বেল পুকুর থেকে বাঘার আড়ানী পর্যন্ত রেল লাইনের গুরুত্বপূর্ণ স্থানেই নেই গেটম্যান। এতে প্রায়ই ঘটছে রেল দুর্ঘটনা। এতে অনেক সময় রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন বন্ধ থাকছে। মাত্র এক মাসের ব্যবধানে একই স্থানে দুবার ঘটলো রেল দুর্ঘটনা।

বুধবার বিকেলের দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের শলুয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পৌছলে একটি ভুটভুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ঘন্টা ব্যাপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলের দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি উপজেলার শলুয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় পৌছলে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় একটি ভুটভুটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভুটভুটিটি চুর্নবিচুর্ন হয়ে পড়ে। ঘটনাস্থলেই আটকা পড়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুট রেল যোগাযোগ। প্রায় এক ঘন্টার বেশী সময় পরে আবারো শুরু হয় রেল চলাচল।

এদিকে একই স্থানে মাত্র এক মাসের ব্যবধানে শুধু অরক্ষিত রেল ক্রসিংয়ের ফলে ঘটলো দুবার দুর্ঘটনা। বার বার রেল দুর্ঘটনা ঘটলেও অরক্ষত রেল ক্রসিংয়ে গেটম্যান দেয়ার বিষয়ে রেল কর্র্তৃপক্ষ বরাবরই উদাসিন বলে মন্তব্য করেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি চারঘাটে প্রায় ১০ টি স্থান রয়েছে অরক্ষিত রেল ক্রসিং। ইতিপূর্বে নন্দনগাছী রেল লাইন থেকে মাত্র কয়েকশ গজ দুরে অরক্ষিত রেল ক্রসিংয়ের কারনে একজন চেয়ারম্যান মৃত্যূ বরন করলেও সেখানে অদ্যবধি দেয়া হয়নি কোন গেটম্যান। সাধারন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানুষের প্রানহানির ঘটনা ঘটলেও রেল কর্র্তৃপক্ষের নেই কোন কার্য্যকর ব্যবস্থা। ফলে বেড়েই চলেছে রেল দুর্ঘটনার মত ঘটনা।

বিষয়টি সম্পর্কে সারদা রেল ষ্ট্রেশন মাষ্টার সাহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারনে একঘন্টা ধরে রাজশাহীর সঙ্গে সব রুটের রেল যোগ বন্ধ ছিল। তবে বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, যেসকল স্থানে গেটম্যান নেই সেকল স্থানে গেটম্যান দেয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930