IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> রাজশাহী >> রাজশাহীতে সিডিসির ৩০০ সদস্যকে ৩০ লাখ টাকার অনুদান

রাজশাহীতে সিডিসির ৩০০ সদস্যকে ৩০ লাখ টাকার অনুদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থ-সামাজিক তহবিলের অধীনে ৩০০জন সিডিসি সদস্যকে ব্যবসায়িক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ প্রকল্পের আওতায় ৩০টি ওয়ার্ডের তিনশতজন নির্বাচিত উপকারভোগীর মাঝে ত্রিশ লাখ টাকা নগদ অর্থ সহায়তা এবং অনলাইন ব্যবসার জন্য ৪ জন উপকারভোগীর মাঝে ৪টি স্মার্ট ফোন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহী বাংলাদেশের মধ্যে সেরা বসবাসের জন্য নগরী। সবুজ, পরিচ্ছন্ন, নিরাপত্তা, অপরাধ প্রবণতা হ্রাস, শিশু স্বাস্থ্য সেবা, রাতের ঝলমলে নগরীসহ বিভিন্ন সূচকে এ নগরী বাংলাদেশের মধ্যে বসবাসের জন্য সেরা নগরী হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেছে। নানামূখী কারণে এ নগরীটি সবদিক দিয়ে এগিয়ে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ নগরটিকে আরো সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সুন্দর এই রাজশাহীকে আমরা আগামীতে আরো সুন্দর, উন্নত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নগরীর ১৯৬টি সিডিসির মাধ্যমে এ কার্যক্রম চলমান রয়েছে। নগরীতে শিল্প কারখানা তেমন গড়ে উঠেনি। নগরীতে রেশম কারখানা, টেক্সটাইল মিলস বৃহৎ শিল্পকারখানা প্রতিষ্ঠা হলেও এখন তা আজ বন্ধ প্রায়। নগরীতে কর্মসংস্থান ও শিল্পায়নের জন্য ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে বিসিক শিল্প নগরী-২ এর কাজ প্রায় শেষ পর্যায়ে।

সিটি মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও জীবিকার টেকসই উন্নয়ন বিশেষ করে নারী ও কিশোরদের উন্নয়নে কাজ করছে। রাজশাহী মহানগরীর উন্নয়নে ভূমিকা অব্যাহত রেখেছে। বিগত মেয়াদে এটি বন্ধ হবার প্রক্রিয়া শুরু হলে এ বিষয়ে সচেষ্ট হয়ে চালুর উদ্যোগ গ্রহণ করি। যা আজও অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা প্রদান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা, শিশুদের শিক্ষার ব্যবস্থা, বাল্য বিবাহ রোধ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হবে। বিশেষ করে সার্বিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। রাজশাহী মহানগরীতে গৃহহীন মানুষের জন্য গৃহনির্মাণের এ কার্যক্রম আগামীতে অব্যাহত রাখা হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ রাখব। এ প্রকল্পের আওতায় ৩শ ৭টি পরিবারকে গৃহ নির্মাণ খাতে ঋণ প্রদান করা হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, এলআইইউপিসিপি টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা আক্তার মুন্নী, উপকারভোগী সিডিস সদস্য মর্জিনা।

সঞ্চালনায় ছিলেন, ইউএনডিপির সোসিও ইকোনমিক এন্ড নিউট্রিশন অফিসার জুলফিকার আলী।

অনুষ্ঠানে ইউএনডিপির কর্মকর্তাসহ সিডিসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news