ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বুধবার (৫ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


