IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সামুদ্রিক নিরাপত্তায় কোস্ট গার্ডের অবদান আরও বাড়বে’‘ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়’নির্বাচন নিয়ে আজ আনুষ্ঠানিক বক্তব্য তারেক রহমানেররাজশাহী -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী চাঁদের বাড়িতে মিলন মেলাপরাজিত জামায়াতের প্রার্থী নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে অভিনন্দন জানানচাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘেররাজশাহী-৫ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্তজাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
Home >> লাইফস্টাইল >> ৪১ বছর বয়সে ফিট থাকতে যা খান সিদ্ধার্থ মালহোত্রা

৪১ বছর বয়সে ফিট থাকতে যা খান সিদ্ধার্থ মালহোত্রা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডে এমন কিছু তারকা আছেন, যারা ইচ্ছা করেই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখেন। সিদ্ধার্থ মালহোত্রা তাদেরই একজন। সিনেমা নির্বাচন হোক বা ফিটনেস রুটিন-সব ক্ষেত্রেই তিনি বিশ্বাস করেন ভারসাম্যে।

সম্প্রতি ৪১ বছরে পা রেখেছেন সিদ্ধার্থ। তারকা খ্যাতির চাপের মাঝেও তিনি ফিটনেস ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের শরীরের প্রয়োজন বুঝে চলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন তার ডায়েট ও খাদ্যাভ্যাসের কথা।

চলুন জেনে নেওয়া যাক, এই অভিনেতা কীভাবে নিজের খাবার বেছে নেন-

সহজ কিন্তু প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট
সিদ্ধার্থ মালহোত্রার কাছে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যস্ত শুটিংয়ের দিনে এমন খাবারই তিনি খান, যা দীর্ঘ সময় শক্তি জোগায়। তার দিনের শুরু হয় সাধারণত সেদ্ধ ডিম আর মিষ্টি আলু দিয়ে। প্রোটিন ও কার্বোহাইড্রেটের এই সহজ সমন্বয় তাকে সারাদিন চাঙা রাখে।

দুপুরের খাবার মানেই ‘ক্লিন অ্যান্ড গ্রিন’
দুপুরে তিনি পছন্দ করেন পরিষ্কার ও পুষ্টিকর খাবার। চর্বিহীন প্রোটিনের সঙ্গে প্রচুর সবুজ শাকসবজি তার প্লেটে থাকেই। সিদ্ধার্থের প্রিয় কম্বিনেশনের মধ্যে রয়েছে মুরগির বুকের মাংস ও পালং শাক। কাজের চাপ বেশি হলে দুপুরের খাবারে সেদ্ধ আলুও যোগ করেন তিনি।

হালকা ডিনার করা
রাতের খাবারে সিদ্ধার্থ বরাবরই সংযত। তিনি গ্রিলড ফিশ খেতে ভালোবাসেন, বিশেষ করে যখন পেটের জন্য হালকা কিছু দরকার হয়। ভারী খাবার এড়িয়ে চলাই তার অভ্যাস।

দিনে মাত্র তিনবেলা কেন?
অনেকেই যেখানে ঘন ঘন নাস্তা করেন, সেখানে সিদ্ধার্থ দিনে মাত্র তিনবার খাবার খান। তার মতে, আগের খাবার হজম করার জন্য শরীরকে যথেষ্ট সময় দেওয়া জরুরি। তাই অপ্রয়োজনীয় স্ন্যাকিং তিনি এড়িয়ে চলেন।

ফল নিয়ে একটু আলাদা ভাবনা
সিদ্ধার্থ প্রতিদিন তাজা ফল খান না, তবে শুকনো ফল তার ডায়েটে নিয়মিত থাকে। তাজা ফলের মধ্যে কলা তার সবচেয়ে পছন্দের। তার মতে, কলা দ্রুত শক্তি দেয় এবং পেটও ভরিয়ে রাখে।

সামুদ্রিক খাবারের প্রতি ভালোবাসা
তিনি সামুদ্রিক খাবার খেতে পছন্দ করেন। তাজা মাছ, চিংড়ি, গলদা চিংড়ি আর ওয়েস্টার-সবই তার পছন্দের তালিকায় রয়েছে।

ঘি ও বুলেট কফি
তিনি ঘি খেতে ভালোবাসেন এবং প্রয়োজনে তা ডায়েটে রাখতেও দ্বিধা করেন না। অতিরিক্ত শক্তির দরকার হলে, বিশেষ করে ওয়ার্কআউটের আগে, তিনি মাঝে মাঝে ঘি দিয়ে তৈরি ব্ল্যাক কফি পান করেন-যা পরিচিত বুলেট কফি নামে। তবে এটি তার দৈনন্দিন অভ্যাস নয়। চা বা কফির প্রতি তিনি মোটেই আসক্ত নন।

রুটি, চিট ডে ও মিষ্টির প্রতি দুর্বলতা
খাবারের ক্ষেত্রে সিদ্ধার্থ বিভিন্ন শস্য দিয়ে তৈরি রুটি পছন্দ করেন। চিট ডেতে তিনি হালুয়া, পুরি বা কালো ছোলা খান। জাঙ্ক ফুডের বদলে ঘরে তৈরি খাবারই তার পছন্দ। তবে পিৎজা বা বার্গার একেবারে বাদ দেন না। মিষ্টির ব্যাপারে তার দুর্বলতা রয়েছে জিলাপি ও চকলেট, বিশেষ করে ডার্ক চকলেট। ভারসাম্য রাখতে তিনি গুড় বা আলুবোখারার মতো স্বাস্থ্যকর বিকল্পও বেছে নেন।

মায়ের হাতের বিরিয়ানি ও প্রিয় বাইরের খাবার
সব খাবারের ঊর্ধ্বে সিদ্ধার্থের প্রিয় মায়ের হাতের মাটন বিরিয়ানি। বাইরে খেতে গেলে তিনি সুশি পছন্দ করেন, বিশেষ করে যদি তা তাজা মাছ দিয়ে তৈরি হয়।

আরও একটি বছরে পা দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা প্রমাণ করছেন ফিটনেস মানে কড়া ডায়েট বা ট্রেন্ড নয়। বরং সচেতনতা, ভারসাম্য আর নিজের শরীরের কথা শোনাই সুস্থ থাকার আসল রহস্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31