IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী
Home >> লাইফস্টাইল >> ভাত দিয়েই তৈরি করুন ত্বক ফর্সাকারী ক্রিম

ভাত দিয়েই তৈরি করুন ত্বক ফর্সাকারী ক্রিম

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানিদের ত্বক দেখলে নিশ্চয়ই আফসোস হয়! তাদের সবার ত্বকই দাগহীন, ফর্সা ও কোমল। এমনকি তাদের ত্বক এতোটাই মসৃণ এবং টানটান যে, বয়স্কদেরকে দেখলেও কিশোরী মনে হয়।

এজন্য অবশ্য বিশেষ নিয়ম-কানুন মেনে ত্বকের যত্ন নিয়ে থাকেন তারা। জানলে অবাক হবেন, জাপানিরা কেমিকেলযুক্ত প্রসাধনী নয় বরং প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।

বাঙালি মানেই ভাত পাগল। একদিন ভাত না খেলে কারো দিন ভালো কাটে না। তাই সবার ঘরেই প্রতিদিন ভাত রান্না হয়ে থাকে। জানেন কি, ভাত ব্যবহারেই ত্বক হতে পারে ফর্সা ও দাগহীন।

চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের তৈলাক্ত ভাব কমায়। ভাত দিয়ে তৈরি ফেসপ্যাক মুখের বড় লোমকূপের সমস্যাও দূর করে।

চালে ফেরিউলিক অ্যাসিড থাকে। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে ভাতে থাকা পুষ্টিগুণ।

এ ছাড়াও ত্বকের রক্ত প্রবাহকে উন্নত করে রাইস ফেস ক্রিম। এটি অ্যান্টি-এজিং হিসেবে কাজ করে, ফলে বয়সের ছাপ পড়ে না মুখে। শুধু ত্বক নয় চুলের জন্যও ভাত, চালের পানি, ভাতের মাড় এসব উপাদান খুবই উপকারী। এবার তবে জেনে নিন ভাত দিয়ে হোয়াইটেনিং ক্রিম তৈরি করবেন যেভাবে-

রাইস জেল ক্রিম মাস্ক

একটি ছোট বাটিতে ২ টেবিল চামচ চাল পানিতে ভিজিয়ে রাখুন। ৫-১০ মিনিট পর চালগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি প্যানে সামান্য পানি দিয়ে চালগুলো সেদ্ধ করে নিতে হবে।

ভাতগুলো যেন অনেকটা নরম হয়; তাহলে চামচ দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন। তা না হলে ব্লেন্ডার ব্যবহার করতে হবে। ভাত ব্লেন্ড করার পর অ্যালোভেরা জেলে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল রাইস জেল ক্রিম মাস্ক।

এবার একটি কটন প্যাড দিয়ে মুখে ব্যবহার করুন এ ক্রিম। ১০-১৫ মিনিট মুখে রেখে এরপর ধুয়ে ফেলুন। এ রাইস জেল ক্রিম ব্যবহারের ফলে ত্বকের মৃত কোষ দূর হবে। ফলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31