IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরিবাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির চেক বিতরণসিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগমিনু সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলী
Home >> লিড নিউজ >> জাতীয় >> ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে যা বললেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে যা বললেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

ধূমকেতু নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। তবে রপ্তানির খবরে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় এ তথ্য তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। আমরা ইলিশ রপ্তানির বিপক্ষে।

রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না উল্লখে করে মৎস্য উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে, এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেব।

পূজার সঙ্গে ইলিশ সম্পর্কিত না উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কি না, প্রশ্ন করলে ওইদিন তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে সেটা হতে পারে না। এ নিয়ে আলোচনার মধ্যেই গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

এদিকে, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31