IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়াগোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে আমনের বাম্পার ফলন, দামে সন্তুষ্ট নয় কৃষকখালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টাকুষ্টিয়ায় ২১৩ ইটভাটার ১৯৬টি অবৈধচারঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণনিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধননাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়রাজশাহীতে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভামান্দায় ঘুষের বিনিময়ে মাদকসেবীকে গ্রাম পুলিশে নিয়োগের অভিযোগপোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকগণের স্মারকলিপি প্রদানরাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপনএভারকয়োর হাসপাতালের সামনে বিজিবির অবস্থানপটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে
Home >> লিড নিউজ >> ধর্ম >> ‘জাহাজে কম খরচে হাজিদের হজে পাঠানোর প্রক্রিয়া চলছে’

‘জাহাজে কম খরচে হাজিদের হজে পাঠানোর প্রক্রিয়া চলছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাহাজে করে হাজিদের কম খরচে হজে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুরের শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতাপূর্ব এবং স্বাধীনতা উত্তর হাজিরা জাহাজে করে হজ করতে যেতেন। আমরা পরীক্ষামূলকভাবে জাহাজে করে হাজিদের হজে পাঠানোর বিষয়ে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। এরইমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গেও আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে পাঠাতে পারি কি না দেখি। অন্তত আমরা একটা ডোর ওপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ করতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, হাজিদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে। আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরিফ এবং মদিনা শরিফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজিরা হেঁটেও যেন আসতে পারেন। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী মূল্যে করতে পারবো।

কওমী শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, কওমী মাদরাসার সনদকে কিভাবে কার্যকর করা যায়, কোন কোন ক্ষেত্রে কওমী মাদরাসা থেকে প্রাপ্ত সনদ কাজে লাগানো যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করবে।

আল্লামা মাহমুদুল হাসান দা.বা. এর সভাপতিত্বে শিবচরের বাহাদুরপুরে জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30