IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> লিড নিউজ >> নগর-গ্রাম >> ফের সিআইডির ৩ সদস্যের জামিন নামঞ্জুর

ফের সিআইডির ৩ সদস্যের জামিন নামঞ্জুর

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে দ্বিতীয়বার আবেদন করেও জামিন পেলেন না রংপুর এসএসপি সারোয়ার কবীর সোহাগসহ সিআইডির ৩ সদস্য।

এ মামলায় গ্রেপ্তার রংপুর সিআইডির এসএসপি সারোয়ার কবীর সোহাগসহ ৩ সদস্য এবং মাইক্রোবাসচালক হাবিব মিয়ার জামিন আবেদন মঙ্গলবার নামঞ্জুর করেন আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর কোট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান-উল হক ফারুক এবং মাইক্রোবাস চালক হাবিব মিয়ার জামিন আবেদন করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের এসআই সবুজ আলী জামিনের বিরোধিতা করেন। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু চারজনেরই জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৬ আগস্ট একই আদালতে রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসান-উল হক ফারুকের জামিন আবেদন করা হয়। সেদিনও তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে গত ২৫ আগস্ট চিরিরবন্দর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামলায় ১০ আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথা উল্লেখ করা হয়। মামলাটি পরে দিনাজপুর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হলে তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন দিনাজপুর ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান।

এই মামলায় গ্রেপ্তার রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান-উল হক ফারুক, মাইক্রোবাস চালক হাবিব মিয়া ও প্রধান আসামি ফুশিউল আলম পলাশ দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728