IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> লিড নিউজ >> জাতীয় >> কতিপয় সংসদ সদস্য ইউপি নির্বাচনকে কলুষিত করেছেন : মাহবুব

কতিপয় সংসদ সদস্য ইউপি নির্বাচনকে কলুষিত করেছেন : মাহবুব

ধূমকেতু নিউজ ডেস্ক : কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ: আমার কথা’ উল্লেখ করে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে। মানবাধিকার উৎসারিত হয় ভোটের অধিকার থেকে। আমাদের সংবিধানের স্পিরিটই হচ্ছে তাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখনও সুদূরপরাহত। গণতন্ত্র ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রই মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

নির্বাচনি আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর উল্লেখ করে তিনি বলেন, কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এজন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিলো। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্যান্য যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদেরকে সামান্য অর্থদণ্ড প্রদান ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব।

তিনি আরও বলেন, সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনী সন্ত্রাস প্রতিহত করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে অব্যাহতির উপায় উদ্ভাবন অপরিহার্য। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই।

নির্বাচনের মৌলিক শর্ত-ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান উল্লেখ করে তিনি বলেন, আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না। পত্রিকা মতে দেশের বেশ কয়েকটি এলাকায় যেমন টাঙ্গাইল (ডুবাইল), কুড়িগ্রাম (যাত্রাপুর), নেত্রকোনা (দুর্গাপুর), ফেনী (ছাগলনাইয়া), কুমিল্লার আদর্শ সদর (পাস্তুরি), সিরাজগঞ্জ শাহজাদপুর (জালালপুর), কিশোরগঞ্জ (ভৈরব), রাজশাহী (চারঘাট), হবিগঞ্জ (সদর), ঠাকুরগাঁও সদর (আখানগর), গোপালগঞ্জ (কোটালিপাড়া), গাইবান্ধা (জুমারবাড়ি), যশোর (কেশবপুর), সাভার (আশুলিয়া) ইত্যাদি স্থানে নির্বাচনের ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে। যে কোনো মূল্যে ব্যালট পেপারের সুরক্ষা দিয়ে এই অবস্থার অবসান ঘটানো প্রয়োজন।

স্মরণযোগ্য যে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্ব রাতে ব্যালট পেপারের ঘটনাটি বিবিসি প্রকাশ করার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনভাবেই কাম্য ছিলো না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031